সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বেইজিং পৌঁছালেন ট্রাম্প, গুরুত্ব পাচ্ছে বাণিজ্য, প্রযুক্তি ও ইরান ইস্যু

বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। ছবি: এএফপি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক দশকের মধ্যে এটিই যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ নেতার প্রথম চীন সফর।

বুধবার এয়ারফোর্স ওয়ানে করে তিনি চীনের রাজধানী বেইজিং-এ পৌঁছান। সন্ধ্যায় বেইজিংয়ে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এ সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সামনের সারিতে ছিলেন প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিরা।

বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে। বিবিসি জানিয়েছে, ২০১৭ সালে সবশেষ সফরের সময় ট্রাম্পকে স্বাগত জানিয়েছিলেন স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচিকে। বিপরীতে এবার স্বাগত জানানো হান ঝেং চীনের শীর্ষ নেতাদের একজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির নেতা— ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।

সফরের সূচিতে রয়েছে গ্রেট হল অব দ্য পিপলে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং ঝোংনানহাই সফর, যেখানে চীনের শীর্ষ নেতৃত্ব বসবাস ও দাপ্তরিক কাজ পরিচালনা করেন।

প্রাথমিকভাবে গত মার্চে এই সফর হওয়ার কথা থাকলেও, ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার কারণে তা পিছিয়ে যায়।

ইরান যুদ্ধ এবং এর সম্ভাব্য সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে চীনের ক্রমবর্ধমান ভূমিকা এবারের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ছাড়ার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তার শি জিনপিংয়ের সহায়তা প্রয়োজন নেই।

এছাড়া বাণিজ্য, প্রযুক্তি খাত এবং তাইওয়ান ইস্যুও এই সফরের আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, তিনি চীনের বাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানাবেন, বিশেষ করে বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য। এ সফরে এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরাও তার সঙ্গে রয়েছেন।

অন্যদিকে, বেইজিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে গত অক্টোবরের ‘বাণিজ্য যুদ্ধবিরতি’ চুক্তির মেয়াদ বাড়ানো, যা দুই দেশের মধ্যে শুল্ক উত্তেজনা সাময়িকভাবে কমিয়ে এনেছিল।

এনএনবাংলা/