সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ঢাবিতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও স্কুবা ডাইভিং কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের উদ্যোগে এবং ‘ক্রিয়েটিভ উইংস’-এর কারিগরি সহায়তায় আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও স্কুবা ডাইভিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘টিএফপি ফটোগ্রাফি ক্লাব’ এবং ‘ক্রিয়েটিভ উইংস’ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

দিনব্যাপী এ কর্মশালাটি পরিচালনা করেন ক্রিয়েটিভ উইংসের প্রতিষ্ঠাতা ও আন্ডারওয়াটার ফটোগ্রাফার আবির মল্লিক এবং ডাইভ মাস্টার ও আন্ডারওয়াটার ফটোগ্রাফার শরীফ সারওয়ার। সেশনে পানির নিচের স্থিরচিত্র ধারণের কারিগরি দিক ও পেশাদার স্কুবা ডাইভিংয়ের বিভিন্ন কলাকৌশল শিক্ষার্থীদের শেখানো হয়।

মোট ১০০ জন শিক্ষার্থীর জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এর মধ্যে ৮০ জন শিক্ষার্থী তাত্ত্বিক ও ২০ জন সরাসরি পানির নিচে ব্যবহারিক প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠান শেষে ক্রিয়েটিভ উইংসের প্রতিষ্ঠাতা আবির মল্লিক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ ধরনের একটি রোমাঞ্চকর বিষয়ে শেখার যে আগ্রহ দেখেছি, তা সত্যিই উৎসাহব্যঞ্জক। বাংলাদেশে আন্ডারওয়াটার ফটোগ্রাফির সুযোগ দিন দিন বাড়ছে এবং এই তরুণরাই ভবিষ্যতে এই খাতকে নেতৃত্ব দেবে।’

টিএফপি বিভাগের চেয়ারপার্সন সাইয়্যিদ শাহাজাদা আল কারীম বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যাতে প্রচলিত ফটোগ্রাফির বাইরে নতুন ও আধুনিক কারিগরি বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই এই আয়োজন। আন্ডারওয়াটার ফটোগ্রাফি বর্তমানে বিশ্বজুড়ে অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। এই কর্মশালা তাদের পেশাদার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।’

সফলভাবে কর্মশালা পরিচালনা করায় প্রশিক্ষক আবির মল্লিক ও শরীফ সারওয়ারকে টিএফপি ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।