সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এআইআইবি

করোনা মহামারি জনিত মন্দা থেকে টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সরকারি এক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশকে ২৫ কোটি (২৫০ মিলিয়ন) মার্কিন ডলার ঋণ দেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।
ভার্চুয়াল মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এআইআইবি ভাইস প্রেসিডেন্ট (অঞ্চল-১) ডিজে পান্ডিয়ান এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন।
বাংলাদেশের অর্থনীতিকে মহামারির ধাক্কা থেকে পুনরুদ্ধার করার লক্ষ্যে নীতি সংস্কার করতে অর্থ বিভাগ এ কর্মসূচি গ্রহণ করেছে।
ফাতিমা বলেন, এই কর্মসূচির আওতায় সরকারি অর্থ ব্যবস্থাপনা (পিএফএম) পদ্ধতি সংস্কার ও জোরদার এবং অর্থনৈতিক সম্পদ সম্প্রসারণ করে ব্যয় হ্রাস ও যৌক্তিক করতে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া এ কর্মসূচিরর মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিপ্ল এবং উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যও রয়েছে বলে জানান তিনি।
তিন বছর অতিরিক্তসহ এ ঋণ পরিশোধের সময় ২০ বছর।

—-ইউএনবি