সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডিজেল, কেরোসিনের দাম বেড়ে লিটার প্রতি ৮০ টাকা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

সরকার খুচরা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মূল্য অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২ টার পর থেকে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ৬৫ টাকার পরিবর্তে ৮০ টাকায় বিক্রি হবে। তবে, অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের দাম অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তাদের আমদানি করা দামের চেয়ে প্রতি লিটার ডিজেল ১৩ দশমিক ০১ টাকায় ও প্রতি লিটার ফার্নেস অয়েল ৬ দশমিক ২১ টাকায় বিক্রি করায় প্রতিদিন সরকারের ২০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।

তাই, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে পেট্রোলিয়ামের দাম বাড়ানো হয়েছে।