সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লঞ্চ চলাচলের সময় বাড়াল বিআইডব্লিউটিএ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচলের সময় দেড় ঘণ্টা বৃদ্ধি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার এক নির্দেশনার মাধ্যমে বিআইডব্লিউটিএ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ দুই ব্যস্ত নৌরুটে ফেরি চলাচল করতে পারবে।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, সময় বাড়ানোর ফলে সাধারণ জনগণ উপকৃত হবেন। বর্তমানে এই দুই নৌরুটে ৮৭টির মতো লঞ্চ চলাচল করে।
বিআইডব্লিউটিএ’র পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনা অনুযায়ী, রাত ৮টার পর থেকে এই রুটে লঞ্চ চলাচল স্থগিত থাকবে।
তবে এ দুই নৌরুটে সকাল ৬টা থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত স্পিডবোড চলবে।