সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইনজুরিতে বিশ্বকাপ শেষ মিলসের

অনলাইন ডেস্ক :

ডান উরুর ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড বাঁ-হাতি পেসার টাইমাল মিলস। তার জায়গায় বিশ্বকাপ দলে ডাকা হয়েছে আরেক বাঁ-হাতি পেসার রিস টপলির। মিলসের ইনজুরির বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, স্ক্যান রিপোর্টে মিলসের ডান ঊরুর পেশিতে ইনজুরি ধরা পড়েছে। সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে মিলসের। বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে নিতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতির প্রয়োজন। মিলসের পরিবর্তে ইংল্যান্ড বিশ্বকাপ দলে রিজার্ভ হিসেবে থাকা টপলিকে অনুমোদন দিয়েছে আইসিসির টেকনিক্যাল কমিটি। গত ২৯ অক্টোবর গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় উরুর ইনজুরিতে পড়েন মিলস। এতে ৯ বল করেই মাঠ ছাড়েন এই পেসার। ১ দশমিক ৩ ওভার বল করে ১৯ রান দিয়েছিলেন তিনি। ইনজুরির পর মিলসকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিল ইংল্যান্ড এ- ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মেডিকেল দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরেছিলেন মিলস। এবারের আসরে দারুণ ফর্মে ছিলেন তিনি। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে তিন খেলায় ৭ উইকেট নিয়েছিলেন মিলস। ইংল্যান্ডের হয়ে ৬ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে টপলির। ৩৪ দশমিক ৬০ গড়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ২০১৬ সালে মার্চে খেলেছেন টপলি।