সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

বিএসএফের পুশইনের অভিযোগ, চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার বারাদি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

রোববার (৩১ মে) ভোর সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর বারাদি বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। তিনি জানান, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় ১০ সদস্যের একটি দলকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে আটক করেন।

বিজিবির প্রাথমিক ধারণা, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের সীমান্তে ঠেলে দিয়েছে (পুশইন)। তবে বিষয়টি যাচাই করতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের পরিচয় এবং কী কারণে তারা সীমান্ত অতিক্রম করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/