সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

প্রিপেইড বিদ্যুৎ মিটারের ওপর আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে।

পোস্টে উল্লেখ করা হয়, বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমের অংশ হিসেবে জনদুর্ভোগ কমাতে এবং সাধারণ মানুষের আর্থিক চাপ লাঘবের লক্ষ্যে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দিয়েছিলেন যে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারের ক্ষেত্রে প্রতি কিলোওয়াটে মাসিক ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল-ফেজ সংযোগে ৪০ টাকা মিটার ভাড়া আদায় করা হয়। এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত থাকে।

দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল। সরকারের নতুন সিদ্ধান্তের ফলে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের আর্থিকভাবে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।

এনএনবাংলা/পিএইচ