সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত নাটোরের ডিসি আসমা শাহীন

“জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫” এর আওতায় বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন, নাটোর জেলার জেলা প্রশাসক আসমা শাহীন।
এ অর্জনে তিনি গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
জেলা প্রশাসক আসমা শাহীন এ সম্মাননা নাটোর জেলার সকল মানুষের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার ফলেই এ স্বীকৃতি অর্জিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও জেলার শিক্ষা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
নাটোর জেলা প্রশাসক কার্য্যলয় সুত্রমতে, নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন ৩ নভেম্বর ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন।
এছারা তিনি নাটোরের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রশাসনের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ইতি মধ্যে জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়ণ প্রকল্প, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর নিয়মিত পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তদারকি করেছেন। বড়াইগ্রাম উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
যুব উন্নয়ন ও সামাজিক সংগঠনকে উৎসাহিত করতে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১১টি সফল যুব সংগঠনের মধ্যে সরকারি অনুদান বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেওয়াসহ শিক্ষা, স্থানীয় সরকার, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা ও আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে তদারকি করে সেবার মান উন্নয়নে কাজ করছেন।