সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

আসামে ভারতের সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

ভারতের বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (১৩ জুন) আসামের জোরহাট জেলার রোয়ারিয়া বিমানঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, অবতরণের প্রক্রিয়ার মধ্যেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ইতোমধ্যে ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু হয়েছে এবং জরুরি সাড়া প্রদানকারী দল মোতায়েন করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

সূত্র: দি স্টেটসম্যান

এনএনবাংলা/পিএইচ