Skip to content

Upcoming
United States
0-0
Australia
Source: ESPN

মেসির হ্যাটট্রিকে জয়ে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন 

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে অনুষ্ঠিত গ্রুপ জে-র ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনার তিনটি গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে জালের দেখা পেয়ে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এই আর্জেন্টাইন মহাতারকা।

এই হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। ফলে তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর ১৫ গোলের রেকর্ড ছাড়িয়ে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের বিশ্বকাপ রেকর্ডে ভাগ বসিয়েছেন। আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ১৭ মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ৬০ মিনিটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৭৬ মিনিটে আরেকটি নিখুঁত ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করে দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন মেসি।

শিরোপা ধরে রাখার মিশনে এবারও আর্জেন্টিনা যে অন্যতম শক্তিশালী দাবিদার, প্রথম ম্যাচেই তার জোরালো বার্তা দিয়েছে দলটি। কাতারে বিশ্বকাপ জয়ের পরও মেসির জয়ের ক্ষুধা যে একটুও কমেনি, আলজেরিয়ার বিপক্ষে তার অনবদ্য পারফরম্যান্স সেটিই আবারও প্রমাণ করে দিল।

এনএনবাংলা/পিএইচ