সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মীরসরাইয়ে প্রাইভেটকার-সিএনজি অটো রিকশা সংঘর্ষে নিহত ২

ফাইল ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে এলাকায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে বারইয়ারহাট-রামগড় সড়কের নয়টিলা মাজার এলাকায় এ দুর্ঘটনায় আরও এক জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক শাহাদাত হোসেন (৪৫) মীরসরাই জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার শাহ আলমের ছেলে ও যাত্রী হানিফ (২৭) ফটিকছড়ি থানাধীন দাঁতমারা গজারিয়া এলাকার আবু তৈয়বের ছেলে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, কয়লা এলাকার প্রাইভেটকার চালক নুর আলম গাড়িটা চালিয়ে করেরহাটের দিকে আসছিলেন। এসময় নয়টিলা মাজার এলাকায় পাহাড়ি উঁচু সড়ক অতিক্রমকালে রামগড়মুখী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যায়।

ওসি জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

—ইউএনবি