সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী ও শিবিরের বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। নড়াইল প্রেসক্লাবের আয়োজনে (২৪ জুন) বেলা ১১টায় শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলায় কর্মরত  সাংবাদিক ও সচেতন নাগরিকগণ এ মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল হক সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রশিদ লাভলুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ২৩ জুন পেশাগত দায়িত্ব পালন করা কালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতন হয়েছে। স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রচারের পরিবেশ নিশ্চিত করতে হলে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরো বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। তাদের ওপর হামলা শুধু সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।