সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় ধান ক্ষেতে এক কৃষকের দেয়া বিদ্যুৎফাঁদে স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে একটি বন্যহাতি। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলের একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বন বিভাগের কর্মকর্তারা জানান, আনুমানিক ৫০ বছর বয়সের বিশালাকৃতির একটি বন্যহাতি ধান ক্ষেতে মৃত অবস্থায় পড়ে আছে এমন খবর পেয়ে এলাকার লোকজন সেখানে ভিড় করে।

সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফজল করিম এ বিষয়ে বলেন,‘আমি মৃত হাতিটি দেখতে গিয়েছিলাম। বিদ্যুৎস্পৃষ্টে হাতিটি মারা গেছে বলে আপাতত ধারণা করা হচ্ছে।’

বন বিভাগের সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন,‘হাতির আক্রমণ থেকে ফসল বাঁচাতে কৃষকেরা ধানক্ষেতের চারিদিকে বিদ্যুতায়ন করে রাখেন। আর খাবারের খোঁজে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্টে হাতিটি মারা যায়।’

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআ ই)রমজান আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে সোনাকানিয়া ইউনিয়নে একটি হাতির মৃত্যু হয়েছে। সকাল আটটার দিকে থানায় খবর আসে। ঘটনাস্থলে বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা আছেন।

—ইউএনবি