সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

রংপুর মেট্রোপলিটন পুলিশের  অভিযানে ৬ লাখ ৮০ হাজার  টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার; ২ গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি), হারাগাছ থানার অভিযানে ৬,৮০,০০০  টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ১নং হালিম বিড়ি উদ্ধার করে ২ জনকে  গ্রেফতার করেছে ।

শনিবার( ২৬ জুন)  রাত আনুমানিক ১২:৩০ সময় হারাগাছ থানাধীন ঠাকুরদাস বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছয় লক্ষ আশি হাজার  টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ১নং হালিম বিড়ি উদ্ধার কর ২ জন আসামিকে গ্রেফতার করেছে আরপিএমপি হারাগাছ । গ্রেফতারকৃত মোঃ শহিদুল ইসলাম (৪৮),মোঃ কামাল হোসেন (৫২)। উদ্ধারকৃত আলামত: নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ বস্তা ১নং হালিম বিড়ি।৩৪,০০০ প্যাকেট  বিড়ি।উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ছয় লক্ষ আশি হাজার  টাকা।প্রায ৩৪,০০০টি নকল ব্যান্ডরোল।প্রাথমিকভাবে তিন লক্ষ দুই হাজার নয়শত চল্লিশ  টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে প্রেরণ করা হয়েছে।

আর পিএমপি  পুলিশ  কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ  বলেন  অপরাধ দমন, রাজস্ব ফাঁকি প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ও অঙ্গীকারাবদ্ধ।