সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

কোম্পানীগঞ্জে দেঢ় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় ডিবি ও পুলিশের বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য, একটি কাভার্ডভ্যানসহ দুটি নৌকা জব্দ এবং একজন শ্রমিককে আটক করা হয়েছে‌।

আটক যুবক হলেন- গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার সেলিম মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে।  ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়া ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদী ও চকলেট জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, চোরাচালান প্রতিরোধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও একটি কাভার্ড ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।