সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দাগনভূঞায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জেলা প্রতিনিধি, ফেনী :
দাগনভূঞায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কিটনাশক বিতরণ এবং কৃষি প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহী উদ্দীন মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি ইমাম হাছান কচি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালণা করেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারূফ।
উপজেলাব্যাপী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি ৮’শ কৃষকের মাঝে বিণামূল্যে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মসুর ও খেসারীর বীজ এবং সার কিটনাশক বিণামূল্যে প্রদান করা হয়।