সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটির সভা শনিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি ও বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস, মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, এমপি কন্যা মালিহা তাসনীম জুই, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাঃ মোহাইমিনুল ইসলাম নাঈম।