সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাড়ি ঢুকে রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির কর্মীকে ‘হত্যা’

ফাইল ছবি

রাজশাহী নগরীতে একদল যুবক বাড়িতে ঢুকে ওয়ার্কার্স পার্টির এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে জানা গেছে। শনিবার রাত ৯টার দিকে নগরীর রাণীনগর সিটি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পিয়ারুল ইসলাম পিরু (৩৫) ওই এলাকার মৃত কোরবান আলীর ছেলে ও ওয়ার্কার্স পার্টির ২৫নং ওয়ার্ডের কর্মী।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, শনিবার সন্ধ্যায় পিরু সাথে এলাকার কিছু যুবকের কথা কাটাকাটি হয়। এরপর তিনি বাড়িতে চলে আসে। রাত ৯টার দিকে কয়েকজন যুবক বাড়িতে ঢুকে পিরুর পেটে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে পিরু মারা যান। এ ঘটনার পর শিমুল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পিরুর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি দল হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছে।

ওসি জানান, তদন্তে খুনের প্রকৃত কারণ বেরিয়ে আসবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

–ইউএনবি