সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সেলফি তুলতে গিয়ে পাবনা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু

ফাইল ছবি

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হওয়া পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫)মৃত্যুবরণ করেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ২৪ অক্টোবর বিকেলে ভাঙ্গুড়ার দিলপাশার ব্রিজের ওপর থেকে ট্রেনের ধাক্কায় তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। মিতু সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মকসেদ আলীর মেয়ে।

পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালি জানান, ২৪ অক্টোবর ভাঙ্গুড়ার দিলপাশার ব্রিজে পরিবারসহ বেড়াতে যান মিতু। সে সময় তিনি ট্রেনের লাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। হঠাৎ ট্রেন চলে আসলে দুর্ঘটনার শিকার হন তিনি। তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনার ১৩ দিন পরে তিনি মৃত্যুবরণ করেছেন। তার লাশ রাজশাহী থেকে নিয়ে এসে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

—ইউএনবি