সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

ইংল্যান্ডকে ‘হানাদার, জবরদখলকারী’ আখ্যা দিল আর্জেন্টিনা

ছবি: ফক্স স্পোর্টস

বিশ্বজুড়ে যুদ্ধ, সীমান্ত বিরোধ ও ভূখণ্ড নিয়ে সংঘাতের ভিড়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যু খুব বেশি আলোচনায় না এলেও আর্জেন্টিনা ও ইংল্যান্ডের জন্য এটি এখনও অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। প্রায় দুই শতকের পুরোনো এই বিরোধ এবং ৪৪ বছর আগে হওয়া আড়াই মাসের যুদ্ধ ইতিহাসের অংশ হলেও, সময়-সময় তা আবারও আলোচনায় ফিরে আসে।

এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের আগে ফকল্যান্ড ইস্যু নিয়ে কড়া মন্তব্য করেছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইংল্যান্ডকে ‘জবরদখলকারী জলদস্যু দেশ’ আখ্যা দিয়ে বলেন, “আমরা এক জবরদখলকারী জলদস্যু দেশের বিরুদ্ধে খেলতে যাচ্ছি। এটি শুধু একটি ম্যাচ নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। আমি অন্যদের মতো রাজনৈতিকভাবে সঠিক বা অনুভূতিহীন মন্তব্য করতে পারব না।”

তিনি আরও বলেন, আর্জেন্টিনা শেষ নিঃশ্বাস পর্যন্ত ফকল্যান্ড—যা দেশটিতে ‘মালভিনাস’ নামে পরিচিত—নিজেদের বলে দাবি জানিয়ে যাবে। পোস্টে তিনি লেখেন, “এ হলো আমাদের মালভিনাস, আমাদের দিয়েগো। আর হানাদারদের রুখে দিতে এটি লিওর শেষ সুযোগ। এগিয়ে যাও আর্জেন্টিনা!”

অন্যদিকে, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ফুটবলকে রাজনীতির বাইরে রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঐতিহাসিকভাবে ফকল্যান্ড ইস্যু আমাদের জন্য কষ্টের বিষয়। কিন্তু বহু বছর আগের সেই ঘটনার সঙ্গে এই ম্যাচের কোনো সম্পর্ক দেখি না। এটি একটি ফুটবল ম্যাচ, রাজনৈতিক লড়াই নয়। দুটি বিষয়কে এক করে দেখা পাগলামি।”

এনএনবাংলা/