সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

কানাডার দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল নিয়ে শঙ্কা

ধোয়ায় আচ্ছন্ন স্ট্যাচু অব লিবার্টি। ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনালকে ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। নিউইয়র্ক ও নিউ জার্সির আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগে বাতাসের মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে এখন পর্যন্ত ফাইনাল স্থগিতের কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত মিলেছে।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এর আগে উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষ বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। কিছু এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘বিপজ্জনক’ পর্যায়েও পৌঁছেছে।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)। বাতাসে দূষিত কণার মাত্রা পরিমাপ করা এই সূচকই নির্ধারণ করবে খেলোয়াড়দের জন্য পরিস্থিতি কতটা নিরাপদ। বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে একিউআইয়ের মাত্রাও দ্রুত ওঠানামা করতে পারে।

যদিও বায়ুদূষণের কারণে ম্যাচ স্থগিতের নির্দিষ্ট সীমা ফিফা প্রকাশ করেনি, যুক্তরাষ্ট্রের ফুটবল নির্দেশিকায় বলা হয়েছে, একিউআই ১০০ ছাড়ালে অতিরিক্ত সতর্কতা ও পানিবিরতির ব্যবস্থা নিতে হবে। ১৫০ ছাড়ালে বেঞ্চের পাশে অক্সিজেন রাখার সুপারিশ করা হয়েছে। আর একিউআই ১৮০-২০০-এর কাছাকাছি পৌঁছালে ম্যাচ স্থগিতের বিষয়টি বিবেচনায় আনার কথা বলা হয়েছে। ২০০-এর বেশি হলে ম্যাচ স্থগিত বা পিছিয়ে দেওয়ার সুপারিশ রয়েছে।

এদিকে চিকিৎসক এবং গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হেলথ অ্যালায়েন্সের প্রতিনিধি ড. কোর্টনি হাওয়ার্ড সতর্ক করে বলেছেন, ‘এরা উচ্চমানের অ্যাথলেট। অনুশীলনের সময় তাদের ফুসফুস দিয়ে বিপুল পরিমাণ বাতাস প্রবাহিত হয়। বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে থাকলে তাদের খোলা মাঠে অনুশীলন করা উচিত নয়। সম্ভব হলে বিশুদ্ধ বাতাসের ইনডোর সুবিধা ব্যবহার করা উচিত।’

স্পেন বৃহস্পতিবার নিউ জার্সির ধোঁয়াচ্ছন্ন পরিবেশেই অনুশীলন করেছে। অন্যদিকে সেমিফাইনালের পর আর্জেন্টিনা তখনও জর্জিয়ার আটলান্টা এলাকায় অবস্থান করছিল, যেখানে দাবানলের ধোঁয়ার প্রভাব তুলনামূলক কম ছিল।

তবে আবহাওয়ার পূর্বাভাস কিছুটা স্বস্তির খবর দিচ্ছে। শনিবারের ভারী বৃষ্টি এবং রোববার ভোরের শীতল বায়ুপ্রবাহ ধোঁয়ার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই আপাতত ফিফা বা স্থানীয় কর্তৃপক্ষ বিশ্বকাপ ফাইনাল স্থগিতের কথা ভাবছে না। তবে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

এনএনবাংলা/