সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সেমিফাইনালে গোল না করেও গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি

ফাইনালের আগে গোল্ডেন বুটের লড়াইয়ে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আজ রাতের ম্যাচে তিনি গোলের দেখা না পেলেও দুটি অ্যাসিস্ট করেছেন। ফলে চলতি টুর্নামেন্টে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে চারটি।

বর্তমানে মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে—দুজনেরই গোল সংখ্যা সমান, আটটি করে। তবে অ্যাসিস্টে এগিয়ে থাকায় আপাতত গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন মেসি। এমবাপের অ্যাসিস্ট তিনটি।

গোল্ডেন বুট নির্ধারণে প্রথমে দেখা হয় সর্বোচ্চ গোলদাতাকে। একাধিক খেলোয়াড়ের গোল সমান হলে বেশি অ্যাসিস্ট করা ফুটবলারই এগিয়ে থাকেন। সেই হিসাবেই বর্তমানে এমবাপেকে পেছনে ফেলেছেন মেসি।

যদি গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই সমতা থাকে, তাহলে বিবেচনায় আসে মাঠে খেলার সময়। কম সময় খেলে একই সংখ্যক গোল করা খেলোয়াড়ই অগ্রাধিকার পাবেন। এরপরও সমতা থাকলে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যা (পেনাল্টি বাদে) বিবেচনা করা হবে। এই ক্ষেত্রেও মেসির অবস্থান ভালো। তিনি দুটি পেনাল্টি পেলেও অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটিই প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেন। অন্যদিকে এমবাপে দুটি পেনাল্টির মধ্যে একটি থেকে গোল করেন, যা ছিল প্যারাগুয়ের বিপক্ষে।

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। দুজনেরই গোল ছয়টি করে। এরপর রয়েছেন ফ্রান্সের উসমান দেম্বেলে ও স্পেনের মিকেল ওয়ারসাবাল, যাদের গোল পাঁচটি করে। নরওয়ের আর্লিং হালান্ড সাত গোল করে তালিকার ওপরে থাকলেও তার দল ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় গোল্ডেন বুট জয়ের আর সুযোগ নেই।

গোল্ডেন বুটের বর্তমান তালিকা:

লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৮ গোল, ৪ অ্যাসিস্ট

কিলিয়ান এমবাপে (ফ্রান্স) — ৮ গোল, ৩ অ্যাসিস্ট

আর্লিং হালান্ড (নরওয়ে) — ৭ গোল

জুড বেলিংহাম (ইংল্যান্ড) — ৬ গোল, ১ অ্যাসিস্ট

হ্যারি কেইন (ইংল্যান্ড) — ৬ গোল, ১ অ্যাসিস্ট

উসমান দেম্বেলে (ফ্রান্স) — ৫ গোল, ২ অ্যাসিস্ট

মিকেল ওয়ারসাবাল (স্পেন) — ৫ গোল, ১ অ্যাসিস্ট

হালান্ড বাদে তালিকার বাকি ছয়জনেরই সামনে রয়েছে আরও একটি করে ম্যাচ। আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। আর রোববারের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শেষ দুই ম্যাচের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে এবারের গোল্ডেন বুটের ভাগ্য।

এনএনবাংলা/