সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতের স্বপ্ন ভঙ্গ করে সেমিতে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য ভারতের সামনে সমীকরণ ছিল- আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ডকে হারতে হবে। কিন্তু সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফগানদের ৮ উইকেটে হারিয়েছে কিউইরা। এই জয়ের মধ্য দিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো কেন উইলিয়ামসনের দল। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১১ বল এবং ৮ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন। এ ছাড়া মার্টিল গাপটিল ২৮ ও মিচেল ১৯ রান করেন এবং ডেভন কনওয়ে ৩৬ রানে অপরাজিত থাকেন। উইকেট দুটি নিয়েছেন মুজিব উর রহমান ও রশিদ খান। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আফগানদের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন নাজিবুল্লাহ জাদরান। এ ছাড়া গুলবাদিন নাইব ১৫ ও অধিনায়ক মোহাম্মদ নবি করেন ১৪ রান। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট। এ ছাড়া টিম সাউদি ২টি এবং এডাম মিলনে, জেমি নিশাম ও ইস সদি নেন একটি করে উইকেট।