সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্ট বিয়ে করলেন

ছবি: পিপল

বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন তিনি।

ছবির ক্যাপশনে মিস্টার বিস্ট লেখেন, “আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি, আর এটাই ছিল আমার জীবনের সেরা দিন।”

লাখ লাখ ডলারের বিশাল বাজেটের ভিডিও নির্মাণের জন্য পরিচিত হলেও নিজের বিয়ের আয়োজন রেখেছেন একেবারেই ব্যক্তিগত। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে নিরিবিলি পরিবেশে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়েতে থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড রঙের ওপর ফুল ও লেসের সূক্ষ্ম নকশার গাউন। অন্যদিকে মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাই।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেন এই যুগল। সে সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপল-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার বিস্ট বলেছিলেন, অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো সুপার বোলের মতো বড় কোনো অনুষ্ঠানে বিয়ের প্রস্তাব দেবেন। তবে তিনি চেয়েছিলেন মুহূর্তটি একান্ত ব্যক্তিগত ও ঘনিষ্ঠ থাকুক।

জিমি ও থিয়ার পরিচয় হয় দক্ষিণ আফ্রিকায় এক অভিন্ন বন্ধুর মাধ্যমে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) থিয়াকে বার্তা পাঠিয়ে তার লেখা বই দ্য মার্কড চিলড্রেন পড়ার আগ্রহ প্রকাশ করেন মিস্টার বিস্ট। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তবে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন না করা পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দেন তারা।

বিয়ের আগে এক সাক্ষাৎকারে থিয়া বয়সেন বলেছিলেন, “আমার মনে হয় আমরা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত। আমাদের ভবিষ্যৎ, সন্তান এবং ৭০ বছর বয়সেও একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে আমরা নিয়মিত কথা বলি। এই বিয়ে আমাদের সম্পর্কের আরেকটি সুন্দর ধাপ।”

এনএনবাংলা/