সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হ্যামস্ট্রিং ইনজুরিতে ফিরমিনো

অনলাইন ডেস্ক :

আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। গত বুধবারের ম্যাচটিতে লিভারপুল ২-০ গোলে জয়ী হয়েছে। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড কবে নাগাদ মাঠে ফিরতে পারেন তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি রেডস বস জার্গেন ক্লপ। তবে বেশ কিছু ম্যাচে ফিরমিনোকে বিশ্রামে থাকতে হবে, এতে কোন সন্দেহ নেই। এর মধ্যে রোববার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচটি অন্যতম। হ্যামার্সদের হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল শীর্ষে থাকা চেলসির সাথে পয়েন্টের ব্যবধান কমাতে চায়। এবারের মৌসুমে ফিরমিনো লিগে আটটি ম্যাচ খেলে চার গোল করেছেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে করেছেন দুই গোল। লিভারপুলের ওয়েবসাইটে ক্লপ বলেছেন, ‘গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ববি (ফিরমিনো), যা আমাদের জন্য মোটেই স্বস্তির কোন খবর নয়। বিষয়টি সত্যিই দূর্ভাগ্যজনক। এখনো বলা যাচ্ছেনা ঠিক কবে নাগাদ সে মাঠে ফিরতে পারবে। তবে আন্তর্জাতিক বিরতির আগে নয় এটা নিশ্চিত। বিষয়টি নিয়ে আমাদের গুরুত্বের সাথে কাজ করতে হবে।’ ক্লপ জানিয়েছেন, ফিরমিনোর পাশাপাশি কাফ ইনজুরির কারণে ডিফেন্ডার জো গোমেজ ও চোখের প্রদাহের কারণে মিডফিল্ডার কার্টিস জোনসও রবিবারের ম্যাচে খেলতে পারবেন না। লিভারপুলের থেকে দুই পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে থাকা উজ্জীবিত ওয়েস্ট হ্যাম ম্যাচটিতে জয়ী হলে রেডসের হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে। যে কারণে ঘরের মাঠের ম্যাচটি হ্যামার্সদের জন্যও সমান গুরুত্বপূর্ণ।