সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, বিকেলে স্পিকারের সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’

পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বলে দিছি, বুঝে নেন।’

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের প্রেক্ষাপটে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। শুক্রবার বিকেল ৫টায় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে স্পিকার অথবা তার প্রতিনিধি বক্তব্য দেবেন। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ এবং এ-সংক্রান্ত পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ সম্পর্কে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনএনবাংলা/