Skip to content

হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ১,১৩৭

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।

সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯৫ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭১৫ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৯৪ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন।

তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১ হাজার ৫৬ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এনএনবাংলা/