সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল

ছবি: সংগৃহীত

দেশে আবারও সক্রিয় করা হচ্ছে ফুয়েল পাস ব্যবস্থা। প্রাথমিকভাবে মোটরসাইকেলচালকদের ক্ষেত্রে এটি কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

ইরান যুদ্ধের কারণে গত মার্চে দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে ফুয়েল পাস চালু করা হয়। সে সময় জ্বালানি তেলের মজুত কমে যাওয়ার খবরে বাজারে প্যানিক বায়িং বা অতিরিক্ত কেনাকাটার প্রবণতা দেখা দেয়। একদিকে আমদানিতে অনিশ্চয়তা, অন্যদিকে চাহিদা বেড়ে যাওয়ায় সরকারি মজুতাগারে জ্বালানির সঞ্চয়ও কমে গিয়েছিল।

এ পরিস্থিতিতে বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট ঠেকাতে সরকার এপ্রিল থেকে ধাপে ধাপে ফুয়েল কার্ড বা ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনার উদ্যোগ নেয়। পরবর্তীতে জ্বালানির দাম বৃদ্ধি এবং ফুয়েল পাস কার্যকর হওয়ায় বাজারে কৃত্রিম চাহিদা কমতে শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মে মাস থেকে ফুয়েল পাস ব্যবহারে শিথিলতা আনা হয়েছিল।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল বলেন, ‘ফুয়েল পাস আগে থেকেই কার্যকর ছিল। এটা আমরা বন্ধ করতে বলি নাই। তবে জ্বালানিসংকট কেটে যাওয়ায় ফুয়েল পাসের প্রয়োগও শিথিল হয়ে এসেছিল। এখন নতুন করে এই পাসকে আমরা সক্রিয় করার উদ্যোগ নিয়েছি।’

তিনি জানান, এখন থেকে যেসব ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক, সেসব স্টেশন থেকে জ্বালানি নিতে হলে পাস প্রদর্শন করতে হবে।

এর আগে ধাপে ধাপে রাজধানী ঢাকার শতাধিক ফিলিং স্টেশনে ফুয়েল পাস ব্যবস্থা চালু করা হয়েছিল। তবে জ্বালানি পরিস্থিতির উন্নতির পর এর ব্যবহার অনেকটাই কমে যায়। যদিও যেসব পাম্পে এ ব্যবস্থা চালু রয়েছে, সেখানে এখনো ফুয়েল পাসের নিয়ম ও পদ্ধতি-সংক্রান্ত ব্যানার টানানো রয়েছে।

এনএনবাংলা/