সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

২০ টাকার টিকিটে কৃষক হানিফ মিয়া পাচ্ছেন ৩০ লাখ টাকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কৃষক হানিফ মিয়া। ছবি: সংগৃহীত

মাত্র ২০ টাকার একটি লটারির টিকিটই বদলে দিতে চলেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কৃষক হানিফ মিয়ার জীবন। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬ -এর প্রথম পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকার দাবিদার তিনি। তবে চূড়ান্ত স্বীকৃতির জন্য এখনো বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক যাচাইয়ের অপেক্ষায় রয়েছে টিকিটটি।

হানিফ মিয়া উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। ওষুধের একটি দোকানে কাজ করার পাশাপাশি তিনি হাঁসের খামার পরিচালনা ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তার দাবি, বিপিকেএস জাতীয় লটারি-২০২৬ -এর প্রথম পুরস্কারজয়ী ‘গ-০১৬৪৩৬৪’ নম্বরের টিকিটটি বর্তমানে তার কাছেই রয়েছে।

সরকার অনুমোদিত ‘বিপিকেএস জাতীয় লটারি-২০২৬’-এর ড্র অনুষ্ঠিত হয় গত ১৯ জুলাই। এতে প্রথম পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকা জিতে ‘গ-০১৬৪৩৬৪’ নম্বরের টিকিট।

হানিফ মিয়া জানান, স্থানীয় মহেশপুর বাজারে ওষুধের দোকানে কাজ করার সময় লটারির টিকিট বিক্রির খবর শুনে তিনি ২০ টাকা করে দুটি টিকিট কেনেন। পরে অনলাইনে প্রকাশিত ফলাফলের সঙ্গে নিজের টিকিটের নম্বর মিলিয়ে দেখেন, একটি টিকিট প্রথম পুরস্কারের নম্বরের সঙ্গে মিলে গেছে। এরপর তিনি মূল টিকিটটি নিয়ে বিপিকেএসের কার্যালয়ে গেলে কর্তৃপক্ষ সেটি প্রাথমিকভাবে পরীক্ষা করে।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির জাতীয় লটারি প্রকল্পের পরিচালক মো. আলম কবির বলেন, ‘প্রথম পুরস্কারের দাবিদার হিসেবে এখন পর্যন্ত হানিফ মিয়াই মূল টিকিট নিয়ে আমাদের কার্যালয়ে এসেছেন। টিকিটটি প্রাথমিকভাবে সঠিক মনে হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টিকিটটি যাচাই করা হবে।’

তিনি আরও জানান, আগামী ২০ আগস্টের পর টিকিট যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শুরুতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

এনএনবাংলা/