সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঈশ্বরদীতে ‘ফোর্থ ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন-ভায়োলেন্স ২০২৬’ এর প্রস্তুতি সভা

ছবি: সংগৃহীত

‘ফোর্থ ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন-ভায়োলেন্স ২০২৬, ইন মাই সিটি’— শীর্ষক বৈশ্বিক কর্মসূচিকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে অংশগ্রহণমূলক যৌথ প্রস্তুতি সভা হয়েছে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কর্মসূচি সফল করতে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে সভায় আলোচনা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হিউম্যানিস্ট মুভমেন্ট, ঈশ্বরদী সেন্টারের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সামাজিক সংগঠন ‘মানাব’ ও ‘কেয়ার ফর হিউম্যানিটি’। এছাড়া রেলওয়ে নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, সরকারি সাড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী ক্রিকেট একাডেমি, ভাষা শহীদ বিদ্যা নিকেতন, মানিকনগর স্কুল এবং এয়ারপোর্ট স্কুলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

হিউম্যানিস্ট মুভমেন্ট, ঈশ্বরদী সেন্টারের সমন্বয়ক মাসুম পারভেজ কল্লোলের সভাপতিত্বে সভায় শান্তি, অহিংসা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে আসন্ন কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় দক্ষিণ এশিয়ায় ‘ফোর্থ ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন-ভায়োলেন্স’-এর প্রচার ও প্রসারের দায়িত্বে থাকা ডেক্লার মেন্দেস হেগ (অস্ট্রেলিয়া), হিউম্যানিস্ট মুভমেন্ট বাংলাদেশ কো-অর্ডিনেশন বডির সমন্বয়ক এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরোর প্যানেল এডিটর শেখ মো. আরীফ এবং সংস্থাটির হেড অব সাপোর্ট ফাংশনস ও স্টাফ করেসপন্ডেন্ট মারুফ উল আলম উপস্থিত ছিলেন।

বক্তারা বিশ্বব্যাপী শান্তি, সহনশীলতা ও অহিংস সংস্কৃতি প্রতিষ্ঠায় ‘ফোর্থ ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন-ভায়োলেন্স’-এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে এ কর্মসূচির সফল বাস্তবায়নে বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এনএনবাংলা/