সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ইরানের শর্ত না মানলে হরমুজ খুলবে না: ইরান

সংগৃহীত

যুক্তরাষ্ট্র শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইঙ্গিত দিয়েছে ইরান। সম্প্রতি মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে এসব শর্তের কথা স্পষ্ট করেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, প্রণালিটি চলাচলের জন্য স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে সর্বাগ্রে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে।

তাছাড়া, দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সংঘাতের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে বিভিন্ন দেশে আটকে থাকা বা জব্দ করে রাখা ইরানের সমুদয় আর্থিক সম্পদ অবিলম্বে ফেরত দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উদ্ভূত পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশ ওমানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছেন। তিনি জানান, হরমুজ প্রণালির স্বাভাবিক ব্যবস্থাপনা ফেরাতে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছে ইরান। তবে সেখানেও শর্ত জুড়ে দিয়ে তিনি বলেন, চলতি বছরের জুনে দুপক্ষের চুক্তি ও সমঝোতা স্মারক লংঘনের দায়ে ওয়াশিংটনকে অবশ্যই সংশোধনমূলক ও ইতিবাচক পদক্ষেপ প্রমাণ করতে হবে।

ইরান ও ওমানের মধ্যকার চলমান কূটনৈতিক আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে উল্লেখ করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির আইনপ্রণেতারা ওমানের সাথে সম্ভাব্য চুক্তিটির খসড়া নিয়ে একমত হয়েছেন।

 

এনএনবাংলা/এফএস