সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাই ভোল্টেজ ফাইনালে আবারো প্রথম জকোভিচ

অনলাইন ডেস্ক :

রাশিয়ান দানিল মেদভেদেভকে ফাইনালে ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করে প্যারিস মাস্টার্সের শিরোপা জয় করেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। সার্বিয়ান তারকার ক্যারিয়ারে এটি ষষ্ঠ প্যারিস মাস্টার্স ও রেকর্ড ৩৭তম মাস্টার্স শিরোপা। সেপ্টেম্বরের ফাইনালে এই মেদভেদেভের কাছে ফাইনালে পরাজিত হয়ে ইউএস ওপেনের শিরোপা পাওয়া হয়নি ৩৪ বছর বয়সী জকোভিচের। মাত্র দুইদিনের ব্যবধানে দ্বিতীয় রেকর্ডের দেখা পেলেন জকোভিচ। শনিবার নিশ্চিত হয়েছিল টানা সাত বারের মত এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছেন এই সার্বিয়ান যা একটি রেকর্ড। বিশ্বের শীর্ষ দুই তারকার হাই ভোল্টেজ এই ফাইনালে আবারো জকোভিচ প্রথম সেটে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে। সেমিফাইনালে হাবার্ট হারকাজের বিপক্ষেও তিন সেটের লড়াইয়ে প্রথম সেটে পরাজিত হয়েছিলেন জকো। এ নিয়ে প্যারিসে দ্বিতীয়বারের মতো ফাইনালে বিশ্বের দুই শীর্ষ তারকা একে অপরের মুখোমুখি হলেন।