সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

খুলনায় জাল নোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জাল টাকা ও জাল নোট প্রস্তুত এবং প্রচলনের সঙ্গে জড়িত একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশ। এ সময় জাল নোট তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, হার্ডডিস্কসহ বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, দৌলতপুর থানার এসআই (নিঃ) মো. আল ইমরান সঙ্গীয় কর্মকর্তাদের নিয়ে এলাকায় অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে পুরাতন সাতক্ষীরা রোডের ৬৮/৩ কাজী আব্দুল করিম রোডে অভিযান চালান।

অভিযানকালে কাজী মিনহাজ করিম অমিতের বসতবাড়ির দোতলার একটি স্টুডিও কক্ষে অভিযান চালিয়ে তাকে এবং আরও দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কাজী মিনহাজ করিম অমিত (৩২), শেখ ইমতিয়াজ কাদির (৩৮) এবং আলিমুজ্জামান আশিক (৩০)।

কেএমপি’র মিডিয়া সেল এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপরোল্লিখিত অভিযানে জাল নোট প্রস্তুতের কাজে ব্যবহৃত ল্যাপটপ, হার্ডডিস্কসহ গুরুত্বপূর্ণ ডিজিটাল সরঞ্জাম ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রযুক্তিকে ব্যবহার করে অপরাধীরা যতই আধুনিক কৌশল গ্রহণ করুক, তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে।

জাল নোটের বিস্তার দেশের অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।

এনএনবাংলা/