সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

‘ম্যাডাম-স্যার’ না বললে ভোগান্তি: হাসপাতালের দরজায় নোটিশ, রোগীদের ক্ষোভ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ সম্বোধন না করলে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়, এমন অভিযোগের প্রমাণ মিলেছে। হাসপাতালের জরুরি বিভাগের দরজাতেই টানানো হয়েছে লিখিত নোটিশ।

ছবিতে দেখা যায়, জরুরি বিভাগের দরজায় সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা, কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম/স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না!

এই নোটিশ দেখে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। হাসপাতালে আসা একাধিক রোগী বলেন, আমরা অসুস্থ রোগী নিয়ে দৌড়ে আসি। জরুরি অবস্থায় ‘আপা’, ‘খালা’ বা ‘ডাক্তার’ বলে ডেকে ফেলি। এখন শুনি এগুলো বলা যাবে না।

একজন মহিলা রোগী বলেন, সেবা নিতে এসে এখন সম্বোধনের ক্লাস করতে হবে নাকি? একই দরজার পাশে আরও ২টি নোটিশ রয়েছে। একটিতে লেখা— ‘জরুরী বিভাগে কেবল জরুরী রোগী দেখা হয়। কোনো বহির্বিভাগের রোগী দেখা হবে না। দালাল রুমে প্রবেশ নিষেধ। আদেশক্রমে কর্তৃপক্ষ।’ অন্যটি—‘দ্যা নাইট ফার্মেসি’ এর বিজ্ঞাপন।

তবে স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি হাসপাতালে সেবাই প্রধান। সম্বোধন নিয়ে কড়াকড়ি করলে সাধারণ মানুষ আরও ভোগান্তিতে পড়বে।

রোগী বাঁচানো বড়, নাকি ‘ম্যাডাম-স্যার’শোনা বড়— এই প্রশ্ন এখন মুরাদনগরবাসীর।

এবিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডাঃ আবুল কালাম আজাদ বলেন, ‘রোগীরা চিকিৎসকদের ম্যাডাম-স্যার বলতেই হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই। জরুরি বিভাগের দরজায় টানানো নির্দেশনাটির বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যেই সেটি অপসারণ করা হবে।’

এনএনবাংলা/