সাম্প্রতিক
Skip to content

বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরান-মার্কিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে আসায় সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.১৪ ডলারে উঠেছে। এর আগে সোমবারের লেনদেনে ব্রেন্টের দাম জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.০৪ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে অবশ্য দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫.৩৭ ডলারে উঠেছিল।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে সমঝোতার সম্ভাবনা ক্রমেই কমে আসার মধ্যে তেলের দাম বেড়েছে। তেহরান আরও আক্রমণাত্মক অবস্থান নেয়ার ঘোষণা দেয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। অন্যদিকে ওয়াশিংটন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট বেড়ে ৮৫.০৪ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫.৩৭ ডলারে পৌঁছেছিল।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাই তেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সমঝোতা বাস্তবায়ন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তেহরান জানিয়েছে, তারা ভবিষ্যতে আরও কঠোর ও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে।

এনএনবাংলা/এফএস