সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পরে কমিটি প্রস্তাবটি অনুমোদন করে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পোসকো আন্তর্জাতিক করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বরের মধ্যে এক কার্গো এলএনজি কেনা হবে। এর দাম পড়বে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।

অন্যদিকে, টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বরের মধ্যে আরও এক কার্গো এলএনজি কেনা হবে। এটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।

সভায় এলএনজি কেনার প্রস্তাবসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।

এনএনবাংলা/