সাম্প্রতিক
প্রতিদিন গড়ে ১০ খুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে? ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা কৃষকের সার ভোগান্তি, সরকার অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের নাগরিক নিখোঁজ, নিহত বেড়ে ৩৩৫ ‘টুকু আসে, টুকু যায়’, ‘এই আসে, এই যায়’—লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা ৬৪ জেলার আইনশৃঙ্খলা-মাদক-দুর্নীতি নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশে কমেছে খুন-ধর্ষণ-মব সহিংসতা স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ভোট নভেম্বরে: সিইসি বন্ধ কলকারখানা চালু করতে ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি টাকা ‘খণ্ডিত সংস্কার’ মানবে না বিরোধী দল, ‘ক্ষোভ উগরে’ সংসদে ওয়াকআউট
Skip to content

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ভোট নভেম্বরে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী সেপ্টেম্বরে ঘোষণা করা হবে এবং নভেম্বরের শেষ দিকে ভোটগ্রহণ হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত। এখন শুধু তফসিল ঘোষণার অপেক্ষা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কমিশন সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।

স্থানীয় সরকার নির্বাচনের জন্য নতুন আচরণবিধি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে অনুমোদিত হয়েছে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, মাঠপর্যায়ে আচরণবিধি প্রয়োগের জন্য ম্যানুয়াল তৈরির কাজ চলছে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইনে কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাবে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা, দ্বৈত নাগরিকত্ব, লাভজনক পদে থাকা এবং ঋণখেলাপিদের বিষয়ে নতুন ধারা যুক্ত করা হয়েছে। প্রস্তাব চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিন দুপুরে সিইসির নেতৃত্বে চার নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বঙ্গভবনে অনুষ্ঠিত ওই সাক্ষাৎ প্রসঙ্গে সিইসি বলেন, নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য তারা রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছেন।

সিইসি আরও জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনও ইসির অগ্রাধিকার তালিকায় রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি এ উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত। এ আসনে সীমিত পরিসরে পোস্টাল ভোটের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে এ ব্যবস্থা টেকসই করতে প্রশিক্ষণ ও ম্যানুয়াল তৈরির কাজ চলছে।

স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হচ্ছে বলেও জানান সিইসি। তিনি বলেন, দুর্গাপূজা, স্কুলের পরীক্ষা ও বর্ষাকালের মতো বিষয়গুলো কমিশনের নিয়ন্ত্রণের বাইরে। ডিসেম্বরের মধ্যে ভোট শুরু করার চেষ্টা চলছে। সম্ভব হলে নভেম্বরের শেষেই ভোটগ্রহণ হতে পারে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান এবং এরপর ঈদুল আজহা ও বর্ষাকাল থাকায় নির্বাচনের জন্য সময় আরও সীমিত হয়ে আসবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

এনএনবাংলা/