মেসিদের লিগে ইতিহাস গড়লেন কাভান সুলিভান

বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কাভান সুলিভান মাত্র ১৬ বছর ৩৩৬ দিন বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদানের রেকর্ড গড়লেন।
রবিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ ব্যবধানে ফিলাডেলফিয়া ইউনিয়নের জয়ে দলের হয়ে একটি চোখধাঁধানো গোল করেন সুলিভান। ম্যাচের ৫০তম মিনিটে নিউ ইয়র্ক রেড বুলসের ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের কোনাকুনি দারুণ এক শটে দূরের পোস্টে বল জড়িয়ে দেন সুলিভান।
এতে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার (১৬ বছর ৩৩৬ দিন) হিসেবে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখার রেকর্ড গড়লেন তিনি। তার গোলের সুবাদে শনিবার (২৯ আগস্ট) রাতে নিউইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
পুরো লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে তিনি মাত্র তৃতীয় ফুটবলার, যিনি টানা চারটি ম্যাচে সরাসরি গোলে অবদান রেখেছেন।
এনএনবাংলা/এফএস
