সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার বোয়িং-এয়ারবাসের দ্বৈরথে বাংলাদেশে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ইইউ দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’
Skip to content

পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’

ছবি এআই সাহায্যে তৈরি

ইংল্যান্ড সফরে একের পর এক বিতর্কে জড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। এবার তৃতীয় ও শেষ টেস্টের আগে দলের কয়েকজন ক্রিকেটারের মুঠোফোন জব্দ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে পাকিস্তান দলের অন্দরমহলে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে।

পাকিস্তানের সম্প্রচার ও প্রযোজনা প্রতিষ্ঠান ৩৬৫ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত জব্দ করা ফোনগুলো পিসিবির হেফাজতেই থাকবে।

তবে ঠিক কোন কোন ক্রিকেটারের ফোন নেওয়া হয়েছে, তা জানায়নি পিসিবি। এমনকি ফোনগুলো জব্দ করার কারণও স্পষ্ট করা হয়নি। ফলে বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

দলের সাম্প্রতিক অস্থিরতার মধ্যে ক্রিকেটারদের ফোন জব্দের ঘটনা ম্যাচ পাতানো কিংবা দুর্নীতিবিরোধী কোনো তদন্তের সঙ্গে সম্পর্কিত কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানো, জুয়াড়ির সঙ্গে যোগাযোগ কিংবা দুর্নীতির অভিযোগ ওঠেনি।

আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কিছু জায়গায় মুঠোফোন ব্যবহারের বিষয়ে আইসিসির কঠোর নিয়ম রয়েছে। তবে টেস্ট ম্যাচ চলাকালে ব্যক্তিগত ফোন বোর্ডের হেফাজতে রাখার ঘটনা বেশ ব্যতিক্রমী।

দুর্নীতিবিরোধী তদন্তের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্রিকেটারের ফোন থেকে কল ও ইন্টারনেটের তথ্য, বার্তা, হোয়াটসঅ্যাপ কথোপকথন, ছবি, ভিডিও ও অডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক তথ্য সংগ্রহ করতে পারেন। প্রয়োজন হলে ফোনের পাসওয়ার্ডও চাওয়া যেতে পারে।

এদিকে পাকিস্তানের এবারের ইংল্যান্ড সফর শুরু থেকেই অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রথম দুই টেস্টে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে পাকিস্তান। লিডসে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে এবং লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরেছে তারা।

এরপর দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রধান কোচ সরফরাজ আহমেদ, বোলিং কোচ উমর গুলসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তৃতীয় টেস্টে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।

এজবাস্টনে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে বুধবার (৯ সেপ্টেম্বর)। এর আগে কয়েকজন ক্রিকেটারের ফোন জব্দের ঘটনায় পাকিস্তান শিবিরে অস্বস্তি আরও বেড়েছে।

এনএনবাংলা/