সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

ঢাকা ক্লাবের সভাপতি হলেন আলতামাশ কবির

ছবি: সংগৃহীত

ঢাকা ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির।

শনিবার ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচনে ৯৭৬ ভোট পেয়ে তিনি বর্তমান সভাপতি শামীম হোসেনকে (৩৯২ ভোট) হারিয়ে সভাপতি নির্বাচিত হন।

এদিন ২০২৬-২০২৭ মেয়াদের এ পর্ষদে আরও ১০ পরিচালক নির্বাচিত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, ঢাকা ক্লাবের আজীবন ও স্থায়ী সদস্যদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন।

তবে কতজন সদস্য ভোট দিয়েছেন সেই তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

নির্বাচিত অন্য পরিচালকরা হলেন—তারেক আহমেদ আদেল, ওসামা তাসীর, তানভীর আজিজ খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এস. এম. হাফিজ আল আশাদ, নাজমা আক্তার, মো. আমিনুল হক, আম্বারীন ইসলাম, আবদুর রহমান ও রাব্বানী জব্বার।

ঢাকা ক্লাব লিমিটেডের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের আগামী দিনের কার্যক্রম ও মেয়াদকালের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

এনএনবাংলা/