সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

হাতে হাতে গাছের চারা, উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা

পটুয়াখালীর বাউফলের আলী আকবর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠজুড়ে কোমলমতি শিক্ষার্থীদের ভীড়। সবার হাতে হাতে ফলজ গাছের চারা তুলে দিচ্ছেন শিক্ষকরা। চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি, আর বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয় সবুজের এক প্রাণবন্ত উৎসবে।

দেশব্যাপী চলমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের ৫৬১জন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা মাঝে চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, সহকারি শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারি শিক্ষক মো. নাসির উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি মো. মোসারেফ হোসেন রুবেল শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা তুলেন দেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, কালাইয়া হাটের ইজারাদার ও হিসাববিদ মো. রাজিব আহসান তার ব্যক্তগত অর্থায়নে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সরবরাহ করেন। শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা এসব গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।

বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোসা. মুনিবা, রেদোয়ান ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোসা. অথৈ অভিন্নভাবে বলেন, ফল গাছের চারা পেয়েছি। এ গাছের চারা আমাদের বাড়ির আঙ্গিনায় লাগাবো। এ গাছ আমাদের ফল দিব। এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, কোমলমতি শিশুদের হাতে হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। তারা (শিক্ষার্থীরা) গাছের চারা পেয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

হিসাববিদ রাজিব আহসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে পঁচিশ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে আসছি, তার ধারাবাহিতায় আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছের চারা উপহার হিসেবে দিয়েছি। এ চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এনএনবাংলা/