মধুখালীতে দুই কিলোমিটার সড়কে রোপণ হলো তালগাছের হাজার চারা
সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে তালগাছের চারা রোপণ করা হয়েছে।
৭ সেপ্টেম্বর দুপুর সােড় ১২টায় উপজেলার মেগচামী ইউনিয়নের গোপিনাথপুর থেকে নরকোনা পর্যন্ত সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির, মিহির কুমার বাবলু, মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এনএনবাংলা/
