সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাবনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

পাবনার সুজানগর উপজেলার ভাইনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সবুজ হোসেন (৪৫) উপজেলার চালনা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে। তিনি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের সমর্থক ছিলেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিন ও প্রতিদ্বন্দ্বী দলের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

তিনি জানান, আহতদের মধ্যে আমিন উদ্দিনের সমর্থক সবুজ হোসেন ও আরেকজন আনোয়ার হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে সবুজের মৃত্যু হয়।

এদিকে সবুজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের সমর্থকরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

—ইউএনবি