সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মাঝ আকাশে বিমানে দুই বাংলাদেশি যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল বলে জানা গেছে।

তর্ক থেকে হাতাহাতি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় এক যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়।

আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা

হঠাৎ এই ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা ভীত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে এসে দুই যাত্রীকে আলাদা করার চেষ্টা করেন।

ভিডিওতে দুই যাত্রীকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। তবে কী কারণে তাদের মধ্যে প্রথমে তর্কের সূত্রপাত এবং পরে মারামারি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিষয়টি জানেন না বিমান কর্তৃপক্ষ

ঘটনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আমি এখনও বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে বিভিন্ন আলোচনা চলছে। তবে মারামারির সুনির্দিষ্ট কারণ ও ঘটনার পর সংশ্লিষ্ট যাত্রীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এনএনবাংলা/