সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিশ্ববাজারে তেলের দামে পতন

ছবি: সংগৃহীত

সৌদি আরবকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ পুরোপুরি কাটেনি, ইয়েমেনের হুথিদের হামলাও অব্যাহত রয়েছে। এর মধ্যেই সৌদি আরব থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ কমে ১০৩ দশমিক ০৬ ডলারে নেমে আসে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

১৯ সেপ্টেম্বর সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় হুথিরা। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদ এবং সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি তেল স্থাপনাও ছিল।

তেলের বাজারে এই দরপতনের পেছনে সৌদি আরব থেকে জাহাজ চলাচল নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদ কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরবরাহব্যবস্থা স্বাভাবিক থাকলে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের বাজারে বড় ধরনের সরবরাহ সংকট তৈরি হওয়ার আশঙ্কা কিছুটা কমে।

সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলায় ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। ফলে হামলার পরও সৌদি আরবের তেল সরবরাহ ও পরিবহনব্যবস্থায় বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।

এনএনবাংলা/এফএস