সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাকিস্তান টিমের পাশেই আছেন ইমরান খান

অনলাইন ডেস্ক :

পাক প্রধানমন্ত্রী ইমরান খান খুব করে চেয়েছিলেন পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলুক। দুবাইয়ের শিরোপা মঞ্চে যেতে মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। কিন্তু ভাগ্যদেবী যে তার সেই চাওয়া পূরণ করেনি! পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অবশ্য তার চাওয়া পূরণ না হলেও বাবর আজমদের প্রতি হতাশ নন। বরং কঠিন এই সময়ে পাকিস্তান টিমের পাশেই থাকছেন তিনি। একটা সময় এই পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন ইমরান খান। তার হাত ধরে এসেছে প্রথম ওয়ানডের শিরোপাও। আবার নিজের খেলোয়াড়ি জীবনে এই দলকে নিয়ে কঠিন সময়ও পার করেছেন। তাই বাবর আজমদের সবার মানসিক অবস্থা ইমরান খানের চেয়ে আর কে ভালো জানবে? সে কারণে টুইট করে বাবরদের প্রতি সহানুভূতি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে, এই মুহূর্তে বাবরদের ভেঙে পড়তে দিতে চান না তিনি, ‘বাবর আজম ও দলকে বলছি: এই মুহূর্তে তোমরা কেমন অনুভব করছো আমি তা জানি। কারণ মাঠে একই ধরনের হতাশায় ডুবে যাওয়ার সঙ্গে আমারও পরিচয় আছে। তবে তোমরা যে মানের ক্রিকেট খেলেছো এবং জয়ের পর বিনয় দেখিয়েছো, তাতে তোমাদের গর্ব করা উচিত।’ পাশাপাশি অস্ট্রেলিয়া দলকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।