সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বুরকিনা ফাসোতে হামলায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক :

বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে বন্দুকধারীদের হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। খবর এমফপির পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার সকালে ডোরি অঞ্চলের রিপাবলিক নিরাপত্তা কোম্পানির কর্মকর্তাদের একটি স্কোয়াড লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় তারা সেনো প্রদেশের ডোরি-ইসাকান সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছিল। পুলিশ জানায়, সাত পুলিশ কর্মকর্তা এ হামলায় নিহত হয়েছেন। এতে অপর পাঁচজন আহত হন। তাদের ডোরি আঞ্চলিক হাসপাতাল কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। হামলাকারীদের গ্রেপ্তারে বুরকিনা ফাসোর প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।