সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজশাহীতে যুবলীগ নেতা হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভোট কেন্দ্রে যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় আরও ২০ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়।

রবিবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও একজনের ১০ বছরের কারাদণ্ড, চারজনকে ছয় মাসের ও ১৫ জনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় প্রাথমিকভাবে অভিযুক্ত ৩৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ২২ জন। পরে তদন্ত শেষে গোদাগাড়ী থানা পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ৩২ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য নেয়া হয়।

তিনি জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইসমাইল হোসেন গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেদিন ওই ইউনিয়নের পালপুর স্কুল ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি হয়। প্রতিপক্ষ আসামিদের বাধা দিতে যান ইসমাইল। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই ইসমাইল হোসেন মারা যান।

এ ঘটনায় তার স্ত্রী বিজলা বেগম গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।

–ইউএনবি