সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

সিসিইউতে স্থানান্তর করা হয়েছে খালেদা জিয়াকে

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত মেডিকেল টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন কারণ ব্যাখ্যা না করে বলেছেন, খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শনিবার, খালেদাকে ফলো-আপ চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়েছিল, প্রায় এক সপ্তাহ পরে তিনি একই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন।

এ জেড এম জাহিদ হোসেন জানান, ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার জন্য আগে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, হাসপাতালে খালেদা জিয়ার কিছু মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

এ বছর তৃতীয়বারের মতো বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন।

গত ১২ অক্টোবর জ্বর ও অন্যান্য কিছু স্বাস্থ্য জটিলতায় খালেদাকে দ্বিতীয়বার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

২৬ দিন চিকিৎসার পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।

২৫ অক্টোবর বিএনপি প্রধানকে এভারকেয়ার হাসপাতালে একটি অস্ত্রোপচার ও বায়োপসি পরীক্ষা করা হয়।

পরে, তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল এবং ক্যান্সারের কোনও লক্ষণ শনাক্ত করা যায়নি।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চক্ষু ও দাঁতের জটিলতায় ভুগছেন।

গত ২৭ এপ্রিল খালেদাকে করোনা সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরবর্তী জটিলতা ও অন্যান্য কিছু অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার জন্য তিনি ১৯ জুন পর্যন্ত সেখানে চিকিৎসা নিয়েছিলেন।

–ইউএনবি